রাজবাড়ীতে জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন –
- Update Time : ০৭:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ৪৮ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“ঘরের ইঁদুর ,মাঠের ইঁদুর,ধ্বংস করে অন্ন,সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য ”এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের আ¤্র কানন চত্তরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী ,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান ,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ভোকেট এম এ খালেক,সদর উপজেলা কৃষি কমৃকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ প্রমূখ।
বক্তারা বলেন ,বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ইঁদুর একটি ভয়ংকর প্রানি। আর কৃষির একমাত্র শত্রু হল ইঁদুর।তাই একে কন্ট্রোল করতে না পারলে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। ইাঁদুর নিধনে সবাইকে এক যোগে কাজ করতে হবে। তাহলে ফসলের একটা বড় অংশ ইঁদুরের হাত থেকে রক্ষা করা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































