রাজবাড়ীতে এনসিটিএফ-এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ-
- Update Time : ০৯:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিশুদের প্রতি রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর মমত্ববোধ বরাবরই সবাইকে মুগ্ধ করে। তিনি সুযোগ পেলেই শিশুদের অনুষ্ঠানে ছুটে যান। যেমনটি গত সোমবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে ছুটে গিয়েছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে তিনি শিশুদের উদ্দেশ্যে তাঁর মমতামাখা বক্তব্য রাখেন এবং পরম মমতায় কোমলমতি শিশুদের হাতে তুলে দেন ঈদ বস্ত্র। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দিয়ে সম্মানিত জেলা প্রশাসক যেমন খুশী হয়েছেন, আয়োজক শিশু কিশোররাও তেমনি জেলা প্রশাসক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুন্দর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানও জেলা প্রশাসকের সাথে অংশগ্রহণ করেন।
রাজবাড়ী জেলার ডিস্টিক ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফির নেতৃত্বে রাজবাড়ী এনসিটিএফ- এর কার্যনির্বাহী পর্ষদের কোমলমতি সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন হৃদয়বান ব্যক্তির নিকট হতে আর্থিক সহযোগিতা নিয়ে ১৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































