রাজবাড়ীতে আরডিএর ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত সোমবার বিকাল ৫ টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন( আরডিএ) এর আয়োজনে আরডিএ সদস্যদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ব্রাজিল দল ৭-৩ গোলে জয়লাভ করে। ব্রাজিলের পক্ষে ৪ গোল করে আমিমুর এহসান শান্ত, ২ গোল করে ফেরদৌস নাঈম, ১ গোল করে রাফিউল বারী অঙ্গন। আর্জেন্টিনার পক্ষে ২ গোল করে ফারহান ইমতিয়াজ নাফি, ১ গোল করে আরাফ আজাদ।
ব্রাজিল টিমের খেলোয়ার হিসেবে ছিলেন মঈনুদ্দিন আহম্মেদ আকাশ, নুরুউদ্দিন রিয়াদ, রাফিউল বারী অঙ্গন, আমিমুর এহসান শান্ত, সুপ্ত, আফরাজুর রহমান রাহাত, সাদমান সাকিব রাফি, ফেরদৌস নাঈম, আহনাফ তাহমিদ খান রাইয়ান, সাদ আহম্মেদ সাদী, তানভীর। ব্রাজিল টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন ফারুক উদ্দিন।
এছাড়া আর্জেন্টিনা টিমের খেলোয়ার হিসেবে ছিলেন ফারহান ইমতিয়াজ নাফি, সামিউল হৃদয়, আরাফ আজাদ,তারিক ইবনে হাসান শামস, সবুজ, নীলয় সাহা, আবির হাসান, জাহিদ, সাকিব। আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সাদমান সাকিব নোবেল। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আরডিএর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তন্ময়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































