রাজবাড়ীতের সনাক-এর উদ্যোগে দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৫:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা বৃদ্ধির লক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর শাখার দুর্নীতিবিরোধী মৌলিক ও সৃজনশীল কার্টুন অংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা শহরের ইয়াছিন উচ্ছ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্টুন অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় রাজবাড়ী পৌরসভাধীন বিভিন্ন উচ্চ বিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে জেলা সনাক-এর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব মো: শওকত আলী। অংশগ্রহণকারীদের মধ্যে ‘ক’ ও ‘খ’ গ্রুপের মোট ২০ জন বিজয়ীর মধ্যে এ পুরস্কার প্রদান করা হয়।
সভার প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু শিক্ষার্থীদের মনে দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন লেখাপড়া করার সময়, লেখাপড়া সাধারণত দুই জায়গায় করতে হয়, এক শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যটি হলো তোমাদের নিজেদের বাড়ি, তোমরা লেখাপড়ায় মনযোগি হবে এবং লেখা পড়ার পাশাপাশি এ ধরণে সৃজনশীন কাজেও অংশগ্রহণ করবে, যা তোমাদের মেধা বিকাশে সহায়তা করবে। এধরনের আয়োজনের জন্য তিনি সনাক তথা টিআইবিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিুকুর রহমান, ডাঃ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও সনাক সদস্য সানজিদা আক্তার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সনাক সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিবাবক, ও ইয়েস সদস্যরা। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন ও দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার শুভ উদ্ধোধন ঘোষণা করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টিআইবি’র এরিয়া ম্যাানেজার মো: আবু তাহের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































