রাজবাড়ী-১ আসনে ৬ষ্ঠ বার কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনে ৫ম বার জিল্লুল হাকিমের বিজয়
- Update Time : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ২১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে রাজবাড়ীর দুইটি জাতীয় সংসদের নির্বাচনী আসনে সাড়ে ৩শ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে তা বিকাল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ছিলো তুলনা মূলক ভাবে কম। রাজবাড়ী-১ আসনে ৩৯.৪৮ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে ৫৫.১৩ শতাংশ ভোট পরেছে।
জেলা রিটানিং কর্মকর্তার প্রদত্ত তথ্যনুযায়ী রাজবাড়ী-১ আসনে (নৌকা) প্রতিকের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কাজী কেরামত আলী পেয়েছেন ৯৭ হাজার ৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি ও আওয়ামীলীগের সাবেক নেতা) এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ১ শত ৩২ ভোট, জাতীয় পার্টির এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চ্ ু(লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬শত ১৮ ভোট, তৃণমূল বিএনপির ডিএম মজিবর রহমান (সোনালী আঁশ) পেয়েছেন ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র স্বপন কুমার সরকার (ঈগল) পেয়েছেন ৪শত ৮৭ ভোট এবং স্বতন্ত্র আব্দুল মান্নান মুসুল্লী (ঢেকি) পেয়েছেন ২ হাজার ৫শত ৫২ ভোট।
অপরদিকে, রাজবাড়ী-২ আসনের (নৌকা) প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মোঃ জিল্লুল হাকিম (এমপি) পেয়েছেন ২লাখ ৩১ হাজার ৮শত ৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক (ঈগল) পেয়েছেন ৪৬ হাজার ৪শত ৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া (মশাল) পেয়েছেন ২ হাজার ৬শত ২ ভোট, জাতীয় পার্টির এ্যাডঃ সফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫শত ৩৪ ভোট, তৃণমুল বিএনপির এসএম ফজলুল হক সোনালী (আঁশ) পেয়েছেন ৭শত ৬৫ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল পেয়েছেন (ছড়ি) পেয়েছেন ৮শত ৪৭ ভোট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































