রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার যাত্রীর মৃত্যু
- Update Time : ০৯:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মুকুল বিশ^াস (৫০) নামে এক প্রাইভেটকার যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা পৌর শহরের মৃত আশি^নী বিশ^াসের ছেলে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকুল বিশ^াসের বন্ধু মান্নান মুন্সী বলেন, সকালে পাংশা থেকে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য বাড়ী বের হন। এজন্য একটি প্রাইভেটকার ভাড়া করেন। প্রাইভেটকারের পেছনে মুকুল বসেছিল আর আমি সামনে চালকের পাশে বসা ছিলাম। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে রাস্তায় সিটকে পড়ে মুকুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলেই মুকুলকে বাঁচাতে পারিনি। আমি আর চালক সুস্থ আছি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের চালক পালিয়েছে। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































