রবিবার থেকে রাজবাড়ীর ৬৭ হাজারের অধিক পরিবার পাবেন টিসিবি’র পণ্য –
- Update Time : ০৯:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৫৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকার অনুমোদিত ১৭ জন ডিলারের মাধ্যমে রাজবাড়ীতে নিম্ন আয়ের ৬৭ হাজার ৩৬৪ টি পরিবার পাচ্ছে সরকারের সাশ্রীয় মূল্যের টিসিবির পন্য।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সভার সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক এজাজ আহম্মেদ, দপ্তর সম্পাদক রুবেলুর রহমান সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, রাজবাড়ীর ৬৭ হাজার ৩৬৪ টি নিম্ন আয়ের পরিবার মাঝে দুই পর্যায়ে টিসিবির পণ্য পাবে। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় কার্ডধারীর সংখ্যা ১৫ হাজার ৮১৮ জন, রাজবাড়ী পৌরসভায় ৪ হাজার ১৪১ জন, বালিয়াকান্দিতে ১১ হাজার ২৭৬ জন, কালুখালীতে ৮ হাজার ৭৭ জন, গোয়ালন্দে ৭ হাজার ৮৬ জন, গোয়ালন্দ পৌরসভায় ১ হাজার ৮৯৮ জন, পাংশায় ১৪ হাজার ৯৩৬ জন ও পাংশা পৌরসভায় ৩ হাজার ৩৬১ জন। ইতিমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা নিম্ন আয়ের পরিবারকে চিহিৃত করে ফ্যামেলি কার্ড প্রদান করেছেন। কার্ডধারীরা প্রথম পর্যায়ে চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারবে। এ সময় প্রতিটি পরিবার ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্যাকেজ হিসাবে ৪৬০ টাকায় কিনতে পারবে। আগামী কাল ২০ মার্চ সকাল ১০টা থেকে প্যাকেটজাত করে জেলা প্রশাসনের তত্বাবধানে এসব পন্য বিক্রি শুরু হবে। পন্য বিক্রির সময় একজন ট্যাগ অফিসারসহ জেলা পুলিশ দ্বায়িত্ব পালন করবে।
পন্য বিক্রির সময় নিদ্দিষ্ট কার্ডধারীরা না আসলে ওই দিনের অবশিষ্ট পন্য সাধারন জনগণ কিনতে পারবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































