বালিয়াকান্দিতে কেকেএস ক্রীড়া উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৮ আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ রবিবার সকাল ১০টায় কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দিতে কেকেএস ক্রীড়া উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়।
ক্রীড়া উৎসবটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকেএস বালিয়াকান্দি শাখা ব্যবস্থাপক (ভারপ্রপ্ত) হারুন মুন্সী। প্রধান অতিথি তার বক্তব্যে কেকেএস ক্রীড়া উৎসবে অংশগ্রহনের জন্য কেকেএস শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন কেকেএস সবসময় সমাজের দরিদ্র এবং অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে তারই অংশ হিসেবে কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দিতে আজ এই কেকেএস ক্রীড়া উৎসব-২০১৯ এর আয়োজন। অংশগ্রহনকারী শিশুদেরককে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করার আহবান জানান। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে ক্লাসরুম ও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলেন। তিনি আরও বলেন শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই ভবিষ্যতের জন্য শিশুকাল থেকেই প্রস্তুত হতে হবে এবং কেকেএস ক্রীড়া উৎসবে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাসন্তী সান্যাল, প্রধান শিক্ষক, কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিখা সরকার, সহকারী শিক্ষক, কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দি, শাহানা পারভীন সহকারী শিক্ষক, কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দি। কেকেএস শিশু বিদ্যালয়, বালিয়াকান্দি, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা ৫টি গ্রুপে ভাগ হয়ে ১০টি খেলায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিসহ শিক্ষকবৃন্দ ও কেকেএস এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন) । কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































