বালিয়াকান্দিতে অস্ত্র ও মাদকের ১১ মামলার আসামী রতন সিংহ ইয়াবাসহ গ্রেপ্তার –
- Update Time : ১২:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ৪১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ ১১ মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, শ্রী রতন সিংহ রায় (৩৭)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব ভাটিকান্দি মথুরাপুর গ্রামের পরান সিংহ রায়ের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম,এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও আমার নেতৃত্বে থানার এস,আই মাজহারুল ইসলাম, এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে বুধবার ৪০ পিছ ইয়াবাসহ রতন সিংহ রায়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুর ও মধুখালি থানায় অস্ত্র ও মাদক আইনে ১১টি মামলা রয়েছে।
এব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































