পাংশায় ইলিশ ধরার দায়ে ১৪ জনের সাজা, ৫ মন ইলিশ ও ২লক্ষ মিটার জাল উদ্ধার –
- Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৬৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার পাংশার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ জন কে আটক করেছে একই সাথে ৫ মন মা ইলিশ উদ্ধার ও ২লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পাংশা উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম।
এসময় বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে সহায়তা করেন। উদ্ধারকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয় সেই সাথে অবৈধ ২লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধংষ করা হয়েছে। পরে আটককৃত ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।এর মধ্যে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়েছে বাকিদের জড়িমানা করা হয়। উপজেলা মৎস্য অফিসার বলেন আমরা চেষ্ঠা করছি মা ইলিশ যাতে নির্ববিক্ষনে ডিম ছাড়তে পারে সে জন্য দিনে রাতে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আগামীতে অভিযান আরো বাড়বে বলে তিনি সাংবাদিকদের বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































