নৌকা সকল উন্নয়নের প্রতীক – রাজবাড়ীতে শেখ ফজলে ফাহিম –
- Update Time : ১১:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, আগামী ১৪ তারিখে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ওয়ার্ড থেকে ওয়ার্ডের ভোটার নিয়ে রাজবাড়ী পৌরসভার নৌকার বাহক মহম্মদ আলী চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করলে পৌরসভার সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং পৌরসভার উন্নয়নে জন্য যা যা প্রয়োজন, রাজবাড়ীর বাসীর হয়ে সরকারের কাছ থেকে তা চেয়ে আনবেন। আর নৌকা সকল উন্নয়নের প্রতীক।
শুক্রবার বিকালে রাজবাড়ী ১নং রেলগেটে রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর বিজয়ের লক্ষে নির্বাচনী পথসভা প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে ফাহিম বলেন, এখন মহাকাশে স্যাটালাইট , সমুদ্রের তলদেশে সাবমেরিন, পদ্মার ওপর সেতু, কর্নফুলিতে র্টানেল এবং যে পথ দিয়ে ফিরে ঢাকা যান সেখানেও হয়তো সেতু বা র্টানেল হবে। পদ্মার এপারে সবাই অবহেলিত ছিলো। কিন্তু এখন মাওয়া ঘাট এলাকা দিয়ে বাড়ী ফিরতে গেলে চেনা যায় না, বাড়ী কোন দিকে। তাই আগামী ৫ বছরে রাজবাড়ীতে সেই অবস্থার তৈরি হবে। নৌকা সে সব করে দেবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রোপন করা সোনার বাংলা শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০০৮ থেকে ২০২০ করোনার আগ পর্যন্ত দেশের জিডিপি ৪শ শতাংশ বেড়েছে। মাথাপিছু আয় ৩শ ডলার থেকে ২ হাজার ৮৬ ডলারে পৌছেছে। মিলিনিয়াম ডেবলেপমেন্ট গোল্ড তারা অর্জন করেছে নৌকার কারণে। সবজি ও মাছ উৎপাদন এবং গরু রপ্তানিতে দেশের উন্নতি হয়েছে। এছাড়া কৃষি খাতের পেঁয়াজ রসুন আদাতেও উৎপাদন বেড়েছে। এসব সম্ভব হয়েছে নৌকার কারণে।
চতুর্থ দফা পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারনা শেষ হচ্ছে আজ মধ্য রাতে। যার ধারাবাহিকতায় রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর বিজয়ের লক্ষে নির্বাচনী এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সদর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বাচিব সভাপতি ডাঃ ইকবাল আর্সনাল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদকে ্যাডঃ মুক্তা আক্তার, উপ অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম দূর্জয় প্রমূখ।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পরিক্ষিত মহম্মদ আলী চৌধুরীকে শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীককে বিজয়ী করতে রাজবাড়ী পৌরবাসীর প্রতি আহ্বান জানান স্বাচিব সভাপতি ইকবাল আর্সনাল ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী আশা করছেন, আগামী ১৪ তারিখে নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেবে পৌরবাসী। রাজবাড়ী শান্তিপ্রিয় শহর এবং তারা সবাই শান্তিতে ভোট দিতে চান। তার মানে এই না যে তাদের শক্তি নাই। আর শক্তির পরীক্ষা যদি দিতে হয়, তাহলে আপনারা কিন্তু খড় খুটার মত ভেসে যাবেন। ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে তিনি বিজয়ী হলে সকল অসাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করে আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে রাজবাড়ী পৌরসভাকে গড়ে তুলবেন।
উল্লেখ্য, এ নির্বাচনে রাজবাড়ী সদর পৌরসভায় ৪ জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি ।
মেয়র পদে, আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গল) এবং বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারকেল গাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































