ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক আবুল কালাম ভুঁঞা –
- Update Time : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকায় ডিআইজি অফিসে জুলাই মাসের সার্বিক কাজের উপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়।
রবিবার এ অনুষ্ঠানে জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঁঞা ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিকী, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
মোঃ আবুল কালাম ভূঁঞা সাব ইন্সপেক্টর হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার স্ত্রী বিএসসি ইঞ্জিনিয়ার। এক ছেলের জনক মোঃ আবুল কালাম ভূঁঞা কিশোরগঞ্জ সদর, কোটিয়াদি, তারাইল, অষ্টগ্রাম ও ঢাকা এসবিতে দায়িত্ব পালন করেন। এসবি ঢাকাতে কমর্রত থাকাকালীন ২০১৬ সালের ৩রা নভেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে হিসেবে পদোন্নতি পান। বালিয়াকান্দিতে যোগদানের পূর্বে তিনি খানখানাপুর পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৬ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি থানায় যোগদান করেন এবং ৭ মাস নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেন। গত ০৯ এপ্রিল তিনি বালিয়াকান্দি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দ্বিতীয় বারের মত যোগদান করেন।
তনি ইতিপুর্বে দায়িত্ব পালনকালে মাদক, জুয়া, হত্যা মামলার আসামীসহ অনেক দাগী আসামী গ্রেফতারে বিশেষ ভুমিকা পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































