জৌকুড়ায় বালু চাপায় বেকু শ্রমিক মৃত্যুর ঘটনায় চাতাল মালিক হান্নানের বিরুদ্ধে
- Update Time : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৪৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া বাজারের পাশের এলাকায় গত ১২ সেপ্টেম্বর রাতে বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর পর বালু চাতাল মালিক মোঃ হান্নান শেখের বিরুদ্ধে “অবহেলার ফলে ঘটিত মৃত্যুর অপরাধ” এনে বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় “লিখন এন্টার প্রাইজ” নামক বালু চাতাল মালিক ও স্থানীয় দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মোঃ হান্নান শেখকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন বালু চাপায় মৃত বেকু চালক স্থানীয় জৌকুড়া গ্রামের বাসিন্দা মোঃ মারুফ শেখ (১৯) এর বাবা আনছার আলী ওরফে গেদা শেখ।
মামলার বাদীর অভিযোগ “লিখন এন্টার প্রাইজ” নামক বালু চাতাল মালিক মোঃ হান্নান শেখ পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী পরিচালনা করে আসছে। তার বালুর চাতালটি বৃহৎ আকার (ছোট একটা পাহাড় সমতুল্য)। ইতোপূর্বেও হান্নান শেখের বালুর চাতাল থেকে ট্রাকে বালু লোড করার সময় বালুর ধ্বস হয় এবং ওই ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তারপরও হান্নান শেখ তার চাতালে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেনি। অবহেলা করেই তার ব্যকসা চালিয়ে যায়। এরই মাঝে গত ১২ সেপ্টেম্বর রাতে বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়। সে সময় বেকু চালক মোঃ মারুফ শেখ ছাড়াও বালু চাতাল মালিক হান্নান শেখের ভাই ও স্থানীয় দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মোঃ রহিম শেখ (৫২) এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের দশ চাকার ট্রাক চালক ছেলে ইমরান সরদার ওরফে রিমন (২৭) এর মৃত্যু হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ওই ঘটনায় মৃত বেকু চালকের বাবা বাদী হয়ে চাতাল মালিক হান্নান শেখের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































