জাতীয় সংসদে জৌকুড়া এবং দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু চাইলেন কাজী কেরামত আলী এমপি –
- Update Time : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রেখেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। আজ সোমবার সন্ধায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সারাদেশের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা এবং বিশেষ করে তার নির্বাচনী এলাকা রাজবাড়ী-১ আসনের জন্য দুটি সেতু নির্মানের জোরালো দাবী জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কারিগরী শিক্ষার দিকে বেশী গুরুত্ব দিতে হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুইটি ট্রেডের উপরে কারিগরী শিক্ষা চালু করা উচিত। রাজবাড়ী শহর রেলের শহর, এখানে একটি অডিটোরিয়াম করার কথা চিন্তা করেছি কিন্তু করতে পারিনাই। দ্বিতীয় পদ্মা সেতুর কথা সবসময় বলি কারন এ সেতু করলে ঢাকার উপর চাপ কমে যাবে, আমিতো ঢাকায় থাকবো না। এলাকায় থাকবো ঢাকাতে এসে কাজ করে আবার চলে যাবো। আমার এলাকায় দুটি ঘাট আছে, দৌলতদিয়া – পাটুরিয়া ঘাট এবং জৌকুড়া- নাজিরগঞ্জ ঘাট। জৌকুড়া- নাজিরগঞ্জ ঘাট দিয়ে পাবনা এবং রাজবাড়ীর মধ্যে যদি একটি ব্রীজ করা যায় অনেক দুরুত্ব কমে যায়। যারা কুষ্টিয়া, পাবনা, ঈশ্বরদী এবং রাজশাহী যাবে, সহজেই কিন্তু তারা যেতে পারবে। এ দুইটি সেতু করার জন্য জোর দাবী জানিয়ে জাতীয় সংসদে তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































