গোয়ালন্দে ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে চালকের মৃত্যু
- Update Time : ০৯:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে কুদরত শেখ (৪৬) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি উজানচর ইউনিয়ন ২নং ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখ এর ছেলে।
রোববার (২৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন এর চর মাইটকুড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, কুদরত শেখ নিজেই ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কুটি পাঁচুরিয়া হাটে মসলা নিয়ে যাচ্ছিলেন। এ সময় চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে যান। স্থানীয়রা খাদের পানির নিচ থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































