গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের সনাক্ত: এক জনের মৃত্যু –
- Update Time : ০৫:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ৬১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বৃহস্পতিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪ জন ও রাজবাড়ী সদর উপজেলাতে একজনের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল ৪ টি নমুনা পাঠানো হয়। তারমধ্যে পজিটিভ ৪ জন ( সদর উপজেলা ৩ জন,পাংশা ১ জন)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৮৪১ জন।
(রাজবাড়ী সদর উপজেলা ২১০৬ জন, পাংশা উপজেলা ৮৪৯ জন, কালুখালী উপজেলা ২৪৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩২ জন, গোয়ালন্দ উপজেলা ৩০৯ জন)। সুস্থ ৩৫৩২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯১৮ জন, পাংশা উপজেলা ৭৭০ জন, কালুখালী উপজেলা ২৩৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন )। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )।
হোম আইসোলেশনে চিকিৎসারত ২৬৩ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৬০ জন, পাংশা উপজেলা ৬৮ জন, কালুখালী উপজেলা ৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩ জন, গোয়ালন্দ উপজেলা ২৭ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১০ জন( সদর ৮ জন,পাংশা ২ জন)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































