কালুখালীর পুস্তক বিক্রেতা ডাবলু’র অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৪৫ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে রাজবাড়ী মডেল স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাংশা ও কালুখালী উপজেলা শাখার নীতিমালা কমিটির আহবায়ক নাজমুল হুদা ডাবলু এর অকাল মৃত্যুর জন্য শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা সাবেক সভাপতি আব্দুস ছাত্তার মিয়া,সাবেক সাধারন সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী নজরুল ইসলাম টিপু। এসময় আরও বক্তব্য রাখেন, সরকারী আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস ছালাম মিয়া, গোয়ালন্দ আল আমিন লাইব্রেরীর স্বত্বাধিকারী মাওলানা আব্দুল আজিজ, আইডিয়াল স্কুলের স্বত্বাধিকারী ও অধ্যক্ষ মোঃ কাজী নজরুল ইসলাম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































