কালুখালীতে জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন –
- Update Time : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ৬২ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে মাসব্যাপী ১১ অক্টোবর- ১০ নভেম্বর পর্যন্ত জাতীয় ইদুর নিধন অভিযান ২০১৮ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালুখালী এর আয়োজনে এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে এক আলোচনা সভায় আজিজুল ইসলাম শাহ আজিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মাছিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল ও কৃষক মোঃ মোজাহার আলী প্রমূখ বক্তব্য প্রদান করেন। আলোচনায় বক্তারা ইদুরকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলে ইদুর নিধনে সকলকে সচেতন হতে বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































