কালুখালীতে কমরেড নাজিমুদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত –
- Update Time : ০৭:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ৫৪ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে পাংশা উপজেলার ওয়ার্কাস পার্টির সাবেক সহসভাপতি কমরেড মরহুম নাজিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রতনদিয়া বাজারে বিকেলে এক স্মরন সভায় উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা ,বিশেষ অতিথি হিসেবে পাংশা-কালুখালী উপজেলার ওয়ার্কাস পার্টির সম্পাদক মোঃ শাহাদত হোসেন অন্যান্যের মধ্যে জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, উপজলো যুব মৈত্রীর সভাপতি নিমাই কুমার রাজবংশী ও ইউনিয়ন ওয়ার্কাস পার্টির সদস্য শুকুর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মরহুম নাজিমুদ্দিনের গুণের কথা তুলে ধরে বলেন তিনি ১৯৭০ সালে পুলিশের হাবিলদার চাকরী ত্যাগ করে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দেশ স্বাধীনের পর সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এবং কৃষকের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তিনি বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাথে সক্রীয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। আলোচনা শেষে তার রুগের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































