ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে জৌকুড়ীতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
- Update Time : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (ওয়াই ডি সি) রাজবাড়ীর উদ্যোগে সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর জৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াইডিসি’র নির্বাহী পরিচালক ও চর জৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া লিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক রঞ্জন মাহমুদ প্রমুখ।
ওয়াইডিসি’র নির্বাহী পরিচালক রাবেয়া লিপি বলেন, এলাকার নারী ও যুবদের সংগঠিত করে এবং প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে কর্মজীবি হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ। এছাড়া নানা মুখি উন্নয়ন মূলক কর্মকান্ডও তিনি পরিচালনা করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































