আলাদীপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়াদ গ্রেপ্তার –
- Update Time : ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়াদ সেখ (৪৫), সেবনকারী রুকনুজ্জামান খান (৩২) এবং আলীপুর ইউনিয়নের উজ্জল খান (৩৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের বাসিন্দা। ওবায়াদ সেখের বাবার নাম মৃত মিনাজ সেখ, রুকনুজ্জামান খানের বাবার না আব্দুল হান্নান খান এবং দফাদার উজ্জল খানের বাবার নাম লুৎফর রহমান খান।
রাজবাড়ী থানার এসআই আতাউর রহমান জানান, গত ৫ এপ্রিল বিকালে রুকনুজ্জামান খানের আলাদীপুর বাজারের মোবাইল সার্ভিসিং দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওবায়াদ সেখকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি ইয়াবা ট্যাবলেট। একই সময়ে ওই স্থান থেকে মাদক সেবনের দায়ে রুকনুজ্জামান খান এবং উজ্জল খানকেও গ্রেপ্তার করা হয়। যে কারণে তিনি বাদী হয়ে গত ৬ এপ্রিল ওবায়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন এবং থানার এসআই সানোয়ার রুকনুজ্জামান খান এবং উজ্জল খানকে পুলিশ আইনের ৩৪ ধারার ৬ নম্বর উপ-ধারা মোতাবেক মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তায় বেড়ানোর অভিযোগ এনে আদালতে সোপর্দ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































