অজ্ঞান পার্টির খপ্পরে রাজবাড়ীর ১০ কৃষক –
- Update Time : ১১:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা থেকে পেঁয়াজ বিক্রি করে রাজবাড়ী ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ১০ জন কৃষক এখন হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৯ জন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রবিন প্রামানিক আর বিল্লাল প্রামানিকের কাছে থাকা পেঁয়াজ বিক্রির লক্ষাধিক টাকাও কৌশলে নিয়ে যায় প্রতারক চক্রটি।
হাসপাতালে ভর্তি কৃষকদের পরিবার সুত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১২ জন কৃষক মিলে দুটি ট্রাক ভাড়া করে। নিজেদের ক্ষেতের পেঁয়াজ ভালো দামে বিক্রি করার জন্য ঢাকা নিয়ে যাবে। এজন্য শুক্রবার বিকেলে ডহর পাঁচুরিয়া গ্রাম থেকে ট্রাক দুটি ঢাকার শ্যাম বাজারের উদ্দেশ্যে ছেরে যায়। গত রাত তিনটাই শ্যামবাজারে পৌছায় তাদের পেঁয়াজ বহনকারি ট্রাক।
দুটি ট্রাকের প্রতিটিতে ছয়জন করে কৃষকের পেঁয়াজ ছিল। গত শনিবার সকালে এক হাজার টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করে। এরপর দুপুরে রাজবাড়ী আসার উদ্দেশ্যে গাবতলী থেকে সৌহার্দ্য পরিবহনে ১২ কৃষকই বাসে ওঠে। প্রত্যেক কৃষকের কাছে এসময় ৫০ থেকে ৬০ হাজার করে টাকা ছিল বিক্রির। বাস ছাড়ার আগে গাবতলী থেকে আহত ১০ কৃষকই পেঁয়ার, শষা ও বাদাম কিনে খায়। পরে মানিকগঞ্জ এসে বাসের সুপারভাইজার ভাড়া নিতে আসলে তখন ১০ জনকে অচেতন অবস্থায় দেখতে পায়। অনেক ডাকা ডাকিতেও তাদের জ্ঞান আর ফেরে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































