রামকান্তপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগে মামলা
- Update Time : ১০:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ১৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আদালতের নির্দেশে বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
মামলার বাদী রেহেনা পারভীন জানান, তার স্বামী শহিদুল ইসলাম প্রবাসে অবস্থান করছেন। তিনি সন্তানদের নিয়ে বাড়ীতে বসবাস করেন। আসামি রামকান্তপুর গ্রামের আলিমুদ্দিন সরদারের ছেলে মোঃ আশিকুর রহমান শুভ (২০) ও মোঃ আহসান উল্লা মিয়ার মেয়ে মোছাঃ সাহানা পারভীন (৪০)-এর সাথে তাদের পূর্ব বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে গত ২৩ জুন বিকালে আসামিরা আরো ৫/৬ জন সাথে নিয়ে তাদের বাড়ীতে প্রবেশ করে এবং তাকে দা দিয়ে কুপিয়ে জখন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। পরে তিনি রাজবাড়ীর আদালতে ওই দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































