রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
- / ৪৭ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, টুটুল,রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকে যুব সমাজ যেন নষ্ট হয় সেই লক্ষে রাজবাড়ীতে টি-টোয়েন্টি মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পৌরসভার আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টের পৃষ্ঠ পোষকতা করেন গোল্ড এশিয়া জুটমিল, সাগর ট্রের্ডাস, রাজবাড়ী জুট মিল, রাবেয়া পরিবহন, সপ্তবর্ণা পরিবহন, ড. ইঞ্জিনিয়ার এমএম সিদ্দিকি, মোঃ শাসসুল হক (সাবেক জজ), নাসিম সফি, মেঘনা ট্রের্ডাস, নির্মল মিষ্টান্ন ভান্ডার, শংকর মিষ্টান্ন ভান্ডার, সাধর কুমার ধর।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজীকেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক প্রমূখ।
রাজবাড়ী পৌরসভার ৯ ওয়ার্ডের ৯ টি দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হয় এবং উদ্বোধনী খেলায় ৭ নং ও ২ নং ওয়ার্ড প্রতিদ্বীতা করেন।
প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, বর্তমানে মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। আর এ থেকে উত্তোরনের জন্য খেলাধুলা প্রয়োজন। দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। শেখ হাসিনা নের্তৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে, তবে রাজবাড়ী সারাদেশের চেয়ে অনেক ভাল তারপরও রাজবাড়ীর নতুন পুলিশ সুপারের নের্তৃত্বে রাজবাড়ীর অবস্থান আরো ভাল হবে। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মকর্তার নের্তৃত্ব যদি ভাল হয় তাহলে সে প্রতিষ্ঠানও ভাল হয়। রাজবাড়ী পৌর এলাকা পরিস্কার পরিছন্ন করাসহ যে সকল রাস্তা ঘাট ভাঙ্গাচোরা আছে সেগুলো সংস্কার করা হবে। এছারা বিনোদনের জন্য পৌর এলাকায় তৈরি করা হবে শিশু পার্ক ও অডিটোরিয়াম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































