পাংশায় দুই ডিম ব্যবসায়ীসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- Update Time : ০৯:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ২৬৭ Time View
রাজবাড়ীতে আ'লীগের উদ্দ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত। বক্তৃতা করছেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

রাজবাড়ী বার্তা ডট কম :
ভ্রাম্যমান আদালতে রাজবাড়ীর পাংশায় দুই জন ডিম ব্যবসায়ীসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানিয়েছেন, জেলার পাংশা পৌর কাঁচা বাজার, পাইকারী বাজার ও কলেজ রোড এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
সেই সাথে মুসলিম ডিমের আড়ৎকে দুই হাজার টাকা, মেসার্স সোহেল ডিম ভান্ডার কে পাঁচশত টাকা, অমল দধি ভান্ডার কে চার হাজার টাকা এবং জোনাব দধি ভান্ডার কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































