নৌকার প্রার্থীর পক্ষে রাজবাড়ী পৌরসভার মেয়র তিতু’র বিশাল নির্বাচনী সভা
- Update Time : ১১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করছেন, রাজবাড়ী-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী।
বুধবার রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটারদের সমবেত করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। সে সময় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী।
সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, গোলাম মোস্তফা চৌধুরী রিন্টু, জেলা মহিলা আওয়মীলীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, টিটু কাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ওই সভায় মেয়র তিতু বলেন, কাজী কেরামত আলীর বিকল্প নেই। তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কাজী কেরামত আলী বিজয়ী হলে রাজবাড়ী পৌরসভার উন্নয়নে কাজ করা সম্ভব হবে।
এ সভায় কাজী কেরামত আলী বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে। তাই তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান, আগামী ৭ জানুয়ারী দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এদিকে, নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী রাজবাড়ী-১ আসনে (জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত) গত ১৮ ডিসেম্বর থেকে পুরোদমে প্রচার প্রচারনা শুরু করেছেন। তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি করছেন গণ সংযোগ। একই ভাবে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটি গুলোর নেতা-কর্মীরাও চালাচ্ছেন জোর প্রচারনা।
নেতা-কর্মীরা বলছেন, কাজী কেরামত আলী শুধুমাত্র জননেতাই নন, তিনি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের ৫ বরের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। সেই সাথে একজন সাদা মনের মানুষ। যে কোন সাধারণ মানুষও তার কাছে যেতে পারেন। বিপদ-আপদে সার্বক্ষনিক কাছে পাওয়া যায় কাজী কেরামত আলীকে। তাছাড়া তিনি রাজবাড়ীর উন্নয়নের রুপকার। তার সময়কালে ব্যাপক উন্নয়ন হয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এলাকায়। এই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে হলে কাজী কেরামত আলীকে ভোটের মাধ্যমে পুনঃরায় বিজয়ী করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































