ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাংশার বাবু আলী ১৫ বছর পর গ্রেপ্তার
- Update Time : ০৭:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৪৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবু আলী প্রামাণিক (৬০) নামে একজন আসামি আত্মগোপনে থাকার দীর্ঘ ১৫ বছর পর গ্রেপ্তার হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। বাবু জেলার পাংশা উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের আকবর প্রামাণিকের ছেলে।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৫ ফেব্রæয়ারী জেলার পাংশা উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে বাবু আলী প্রামাণিক। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বাবুর বিরুদ্ধে মামলা করেন। স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০০৭ সালের ৭ অক্টোবর বাবু আলী প্রামাণিককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। ওই কারাদন্ড প্রদানের পর থেকেই বাবু আলী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে সে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে অবস্থান করতে থাকে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































