কালুখালীর ধান ক্ষেতের পানির মধ্য থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- Update Time : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৪২২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদারপাড়ার সামরাবিলের ধান ক্ষেতের পানির থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাছিয়েছে কালুখালী থানা পুলিশ।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদারপাড়ার সামরাবিলে রোস্তম নামে এক বৃদ্ধা ধান ক্ষেতের পানির মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাসীকে তিনি খবর দেয়। স্থানীরা ওই সময় ৯৯৯ করলে কালুখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহটি গত ৩/৪দিন ধরে ওই ধান ক্ষেতের পানির মধ্যে পরে ছিলো। তার ধারনা ওই নারীকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা তিনি বলতে পারেন নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































