কারিগরি বিভাগে চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ সাফল্য
- Update Time : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ এর কারিগরি বিভাগে রাজবাড়ী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার পেল রাজবাড়ীর চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ
রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় সেরা প্রতিষ্ঠান প্রধান ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার অর্জন করেছে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাফরোজা খাতুনকে এ পুরস্কার দেওয়া হয়। এ প্রতিষ্ঠান একই সাথে দুটি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।

বুধবার সকালে রাজবাড়ীর অফিসার্স ক্লাব মিলনায়তনে শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলেদেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারী কলেজের মোঃ মুস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্না রানী সাহা।
এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান-শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, স্কাউট, জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে এ পুরস্কার প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































