উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে বড় দিন উদযাপন
- Update Time : ১০:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৬২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মধ্য খ্রিষ্টান সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ী ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড় দিনের উৎসব। পরে শুভেচ্ছা বিনিময় ও কেঁক কেটে বড় দিনের শুভ উদ্ভোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চার্চে কেঁক উপহার নিয়ে আসেন।
উদ্বোধনে সভার রাজবাড়ীর ব্যাপটিস্ট চার্চের জাজক জেমস হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধানসহ খ্রিষ্টান ধর্মালম্বীরা।
রাজবাড়ীর ব্যাপটিস্ট চার্চের জাজক জেমস হালদার বলেন, গত সোমবার সন্ধ্যায় গিফট অদলবদলের মাধ্যমে তাদের উৎসব শুরু হয়। আজ সকালে প্রার্থনা শেষে কেকে কেটে বড় দিনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। তাদের সকল ধর্মের মানুষসহ সরকার সহযোগিতা করেন। এবার প্রার্থনায় তারা সারা বিশ্ব সহ দেশবাসী শান্তি কামনা করেছেন। এছাড়া মানুষ পাপ থেকে মুক্তি পাক এবং নাজাত লাভ করুক সেই প্রার্থনার পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখর পরিবেশের মাধমে একটি ভাল সরকার গঠন করবে বলে প্রার্থনা করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, জেলা পুলিশ কোন হানাহানি চান না, সব সময় সকলকে ভাল রাখার চেষ্টা করে। কে কোন ধর্মের সেটা দেখে না। সকল ধর্মের মানুষ এক হয়ে চলবে এটাই প্রত্যাশা করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা কোন ধর্ম বর্ণের ভেদাভেদ চাই না। সারা পৃথিবীর ন্যায় রাজবাড়ীতেও বড় দিন উদযাপন করা হয়েছে। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সবার চেষ্টায় যেমন দেশের উন্নয়ন হচ্ছে, তেমনি সবাই মিলে মিশে ঈদ, পূজা, পূর্ণিমা ও বড় দিন এক সাথে পালন করবো। এরমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।
উল্লেখ্য, রাজবাড়ীতে প্রায় ৩শ বেশি খ্রীষ্টান ধর্মালম্বীরা ৭টি চার্চে এই বড় দিন পালন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































