রাজবাড়ীতে হওয়া গাড়ী ভাংচুর মামলায় বিএনপি’র ২৮ নেতা-কর্মীর জামিন লাভ –
- Update Time : ১০:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গাড়ী ভাংচুর ও একাধিক পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে রাজবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছে জেলা বিএনপি’র ২৮ জন নেতা-কর্মী।আজ বুধবার দুপুরে ও বিকালে দুই দফায় ওই মামলার আসামিরা হাজির হয়ে মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে চার সাপ্তাহের জামিন প্রদান করেন।
মামলার আসামি এবিএম মঞ্জুরুল আলম দুলাল মহামান্য হাইকোর্টে জামিন পাবার পর এই তথ্য জানান। তিনি আরো জানান, মহামান্য হাইকোর্টে নির্দেশনার তারা রাজবাড়ীর আদালতে জামিনের আবেদন জানাবেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাজবাড়ী থানার এসআই আবুল কালাম বাদী হয়ে বিএনপি নেতা এহসানুল করিম হিটু চৌধুরী, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, কাউছার, আকমল, মনি, রফিকুল ইসলাম ফারুক, শাহিন উড়া শাহিন, গোলাম মোর্তুজা, ফারুক, রাজু, খালেক, মামুন, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম জনি, মিরাজ, আব্দুল লতিফ, বেলায়েত হোসেন, রবিউল ইসলাম রবি, আনিচ পাটোয়ারী, মজিবুর রহমান, আরজু, মিলন, আব্দুল মালেক, তকদীর, আজাদ, আরিফুর রহমান শামীম, হাসান, সহিদুল, এএকএ সবুর শাহিন ও ফারুকসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় বাদী দাবী করেন, গত ৭ সেপ্টেম্বর বিকালে জেলা শহরের আজাদী ময়দান এলাকায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যরা জানতে পারেন সেখানকার পাকারাস্তার উপর বিএনপি ও জামাতের নেতা-কর্মীরা লাঠিশোঠা নিয়ে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানীমূলক শ্লোগান দেয়াসহ যানচলাচল বাঁধাগ্রস্থ করছেন। ওই সংবাদের ভিতিত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং নিষেধ করেন। তবে তারা ওই নিষেধ উপেক্ষা করে ২/৩টি রিকশা ভাংচুর করে। ওই সময় উপস্থিত জনতা আতংকগ্রস্থ হয়ে পড়ে। সে সময় ইটের আঘাতে কনস্টেবল হেদায়েত ইসলাম ও রফিকুল ইসলাম জখমপ্রাপ্ত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান লাল ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক নইম আনসারী বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































