রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম-
- Update Time : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামে মিরাজ খান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্নক ভাবে জখম করছে দূর্বত্তরা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাজবাড়ী সরকারী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
মিরাজের কৃষক বাবা তাহের খান জানান, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ৬/৭ জনের একদল দূর্বৃত্ত লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ীর উদ্দেশ্যে আসে। সে সময় বাড়ীর সামনেই অবস্থান করছিলো তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে মিরাজ খান। ওই সময় তারা মিরাজকে বেধড়ক লাঠিপেটা করে এবং ধারালো চাকু দিয়ে মুখে আঘাত করে। মিরাজের চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। তবে দূর্বৃরা কেন মিরাজকে মেরেছে তা তিনি জানাতে পারেননি।
রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন শেখ জানান, মিজানকে দূর্বৃত্তরা মারাত্নক ভাবে পিটিয়ে জখম করেছে। মূলত পূর্ব বিরোধের কারণেই এই মারপিটের ঘটনা ঘটেছে। মিজানকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































