জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজবাড়ীতে এলজিইডি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত-
- Update Time : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান -এর ৪৩ তম শাহদত বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজবাড়ীতে এলজিইডি-এর উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি’র সভাকক্ষে গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি রাজবাড়ীর সিনিয়র সহকারী প্রকৌশলী মো: আমিনুর রহমান, সহকারী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, বিচারক ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আলীমুর রেজা ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো: গোলাম আলী।
এই প্রতিযোগিতায় শুধুমাত্র এলজিইডি’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরাই অংশগ্রহণ করেন। ৩টি ক্যাটাগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরুষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, রাজবাড়ী এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক ও ফিরোজা পারভীনের নবম শ্রেণীতে পড়–য়া মেয়ে তাসনিম জারিন তন্নি ২০১৪ সাল থেকে জেলা প্রথম স্থান অর্জন এবং কেন্দ্রীয় পর্যায়ে ২০১৬ ও ২০১৭ সালে তৃতীয় স্থান অর্জ করেছে। আগামী ১৫ আগষ্ট ঢাকার এলজিইডি ভবনে প্রতিটি জেলার বিজয়ীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজবাড়ীর কর্মকর্তাদের আসা এবার তন্নী আরো ভাল ফল অর্জন করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































