কালুখালীতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৫ টায় উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম তিনি তার বক্তব্যে দলের ঐক্য নতুন ভাবে সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে হবে । বিশেষ করে তিনি বলেন, দলের মধ্যে যাদের নাম আছে অথচ তারা দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে না তাদের বিরুদ্ধে দলীয় নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্ব্ েঅন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম খায়ের, মোঃ মিজানুর রহমান মজনু, তথ্য ও গবেষনা সম্পাদক ডক্টর. আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামন সাগর, এছাড়াও রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, আনসার আলী মাস্টার, ইউসুফ হোসেন মাস্টার ও মোঃ লুৎফর রহমান সহ অন্যান্যো নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































