উৎসব মুখর পরিবেশে রাজবাড়ীর সদর উপজেলায় ৩ চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল –
- Update Time : ১০:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মূখর পরিবেশে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার চারটি উপজেলায় ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
দলীয় প্রার্থীর সাথে ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে চার উপজেলার চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ২৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী জেলা, উপজেলা ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় নির্বাচন অফিস ও রিটানিং কর্মকর্তারা প্রার্থীদের সকল কাগজপত্র যাছাই-বাছাই করে মনোনয়ন পত্র জমা নেন এবং আগামী ২৮ ফেব্রুয়ারী প্রার্থীতা যাছাই-বাছাই হবে বলে জানানো হয়। মনোনয়ন পত্র জমা দানের সময় প্রার্থীদের সাথে স্থানীয় সাংসদ, রাজনৈতকি ব্যাক্তি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ শফিকুল ইসলাম, এসএম নওয়াব আলী, ইমদাদুল হক বিশ্বাস।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে খান মোঃ জহুরুল হক, মোঃ শফিকুল হোসেন, রকিবুল হাসান পিয়াল, মোঃ মোহন মোল্লা ও মোঃ শাহীন মোল্লা, কাদেও মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর মাহফুজা খাতুন মলি, শাহীনুর আক্তার বিউটি, মোছাঃ আলেয়া বেগম, মোছাঃ মর্জিনা বেগম তাদের ২৪মার্চ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমাদেন রিটার্নিং কর্মকর্তার কাছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, আগামী ২৪ মার্চ জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও পাংশা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী সদরে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন, গোয়ালন্দে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন, পাংশায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন ও বালিয়াকান্দিতে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
সদর উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ আশেক হাসান বলেন, আগামী ২৪ তারিখের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের পদক্ষেপ গ্রহন করওেবন এবং সব প্রার্থীই তার কাছে সমান বলে তাই সবাইকে তিনি সমান চোখেদেখবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































