রাজবাড়ীতে র্যাবের অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
- Update Time : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা সোমবার (২৭ জুলাই) বিকালে এক প্রেস ব্রিফিং-এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করে।
তিনি আরো জানায়, অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মৃত তছিলুদ্দীনের ছেলে মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং জেলার কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলোর ব্যবহারকারীদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়














































































































