রাজবাড়ী-২ আসনে নতুন চমক : একমাত্র বিদ্রোহী প্রার্থী হলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হক
- Update Time : ০৯:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে একমাত্র বিদ্রোহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।
তিনি বৃহস্পতিবার বিকালে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে, নুরে আলম সিদ্দিকী হক প্রার্থী হওয়ায় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সাধারণ ভোটার এবং নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের মাঝে আশার সঞ্চার করেছে। তারা বলেছেন, হক গণমানুষের নেতা। তার কাছে সহজে পৌছানো যায়। বিপদে আপদে সে তাদের পাশে থাকে। তারা মনে করেন, নির্বাচনী মাঠে হক একজন শক্ত প্রার্থী এবং তিনি এবারের নির্বাচনে নতুন চমক দেখাতে সক্ষম।
জানাগেছে, বর্তমানে এ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। বর্তমান বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা।
রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা কৃষকরতœ শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নিয়মিত উঠান বৈঠক ও গণসংযোগ করে আসছেন তিনি। তিনি মাত্র ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি সুদীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। এলাকার তৃণমূলের নেতাকর্মী তথা মাটি ও মানুষের সঙ্গে আমার রয়েছে নিবির সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন শুধু মনোনয়ন পেলেই হবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, শেখ হাসিনার ভাবনার আলোকে এ আসনের তৃণমূল ও সত্যিকার জনমতের ভিত্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। ইনশাআল্লাহ, আমি জয়লাভ করতে সক্ষম হব।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে গতিশীল এবং শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণের রাজবাড়ী জেলা গড়তে নেয়া হবে সময়োপযোগি সিদ্ধান্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































