শ্রেষ্ঠ ইমাম রাজবাড়ীর আবু সাঈদ
- Update Time : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৫১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাসুলুল্লাহ (সাঃ) আমৃত্যু ইমামতি করেছেন। ইমামরা হলেন জাতির আয়না। সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার কারিগর। গণপ্রজাতন্ত্রী বাংলাদে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশ থেকে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রতিবছর শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করেন। চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ বছরের সেরা ৬ ইমামকে পুরস্কৃত করেছেন।
এর মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার মোহাম্মদ আবু সাঈদ। আবু সাঈদ রাজবাড়ী সদর উপজেলা জামে মসজিদের ইমাম থাকাকালীন (বর্তমান রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব)। তার বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মোঃ আবুল হোসেন ছেলে।
তিনি মসজিদ ভিত্তিক গণশিক্ষা ও শিশু কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কাজ করেছেন, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে নার্সারি হাঁস মুরগি পালন কৃষিকাজ মাছ চাষ বৃক্ষরোপণ ইত্যাদি করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































