কালুখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু
- Update Time : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। তিনি কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, তার ছোট ভাই রফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সকালের দিকে জরুরী কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারের যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। পরে জানতে পারেন দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর পৌনে ১ টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































