ব্রেকিং নিউজঃ
কীটনাশক পানের ৯ দিন পর চিকিৎসাধিন অবস্থায় কিশোরের মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের কীটনাশক পানের ৯ দিন পর চিকিৎসাধিন অবস্থায় শিপন মিজি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শিপন একই গ্রামের হাশেম মিজির ছেলে।
জানাগেছে, গত ১০ নভেম্বর শিপন কীটনাশক পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শিপন মারা যায়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে শিপনের বাবা শিপনকে রাগারাগি করায় সে অভিযান করে কীটনাশক পান করে এবং পরবর্তীতে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
Tag :
মৃত্যু
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































