সবাইকে এক হয়ে নৌকার পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে হবে – কাজী ইরাদত আলী –
- Update Time : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বচন উপলক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে পরিচয় করে দেওয়া হয়। এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্টার আব্দুস সোবাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।
জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন সফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ সফিকুল আজম মামুন, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি প্রমূখ।
এ সময় আগামী ২৪ মার্চের অনুষ্ঠিত হতে যাওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জেলা আওয়ামীলীগ ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন নেতারা নৌকার প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে প্রতিশ্রুতি দেন এবং সবাই নৌকার পক্ষে কাজ করবেন এই প্রত্যাশা ব্যাক্ত করেন।
কাজী ইরাদত আলী বলেন, নৌকা হলো স্বাধীনতার নৌকা। এ নৌকা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা এবং এ নৌকা বাঙ্গালী জাতির ভাগ্যের উন্নয়নের নৌকা ও শেখ হাসিনার নৌকা। যারা আওয়ামীলীগ ভালবাসেন এ নৌকা তাদের সবার নৌকা। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও তাদের দলের প্রার্থীকে বিজয়ী করতে নৌকার বিকল্প নাই। সবাইকে এক হয়ে নৌকার পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































