উৎসব মুখর পরিবেশে সুলতানপুর খেয়াঘাট বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত-
- Update Time : ০৯:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ৬২ Time View
জাহিদ শিমুল, রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর পরিবেশে আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর খেয়াঘাট বাজার কমিটি নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৩৩ জন। ভোট প্রয়োগ করেছেন ২২৮ জন ভোটার।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে ১১৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান মোল্লা। তার নিকটতম প্রতিদন্দী ফজলু সরদার পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাফিজ মোল্লা। তার নিকটতম প্রতিদদ্বী রইচ মিয়া পেয়েছেন ৯১ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছিদ্দিকুল আলম, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন পান্নু মিয়া।
রবিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দেন তাঁদের পছন্দের প্রার্থীকে। সারা দিন খেয়াঘাট বাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল রাজবাড়ি সদর থানার পুলিশ সদস্যরা। বিকাল ৫ টায় ভোট গণনা শেষে বিজয়ীদের মধ্যে উল্লাস করতে দেখা যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে খেয়াঘাট বাজারের সার্বিক উন্নয়ন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































