বালিয়াকান্দিতে রাজমিস্ত্রী কর্তৃক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীতে কাজ করতে আসা রাজমিন্ত্রী কর্তৃক সুকৌশলে ঘর থেকে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১৩) কে ধর্ষণ করা অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে গতকাল সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা ওই ছাত্রী বলে, তাদের বাড়ীতে কয়েক মাস আগে রাজমিন্ত্রীর কাজ করে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আকবর আলীর ছেলে আকছেদ আলী (১৮) এবং একই গ্রামের আমের আলীর ছেলে রাসেল (১৮)। আকছেদ ও রাসেল এই ইউনিয়নের কাউন্নায়ার গ্রামের খলিল মন্ডলের ছেলে টিপন মন্ডলের সাথে সম্পর্ক গড়ে। যদিও টিপনের সাথে তাদের পারিবারিক বিরোধ আছে। তবে টিপন মন্ডলের ভাগনি বিথি’র সাথে তার (ধর্ষণের শিকার মেয়েটি) সুম্পর্ক রয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে তাকে ঘুম থেকে ডেকে তোলে বিথি। সে দরোজা খুলতেই টিপন তার মুখ আটকে ধরে বাড়ীর অদূরে থাকা একটি হলুদ ক্ষেতে মধ্যে তাকে নিয়ে যায়। ওই সময় সে আকছেদ ও রাসেলকে সেখানে দেখতে পায়। টিপন তাকে আকছেদ ও রাসেলের হাতে তুলে দিয়ে চলে যায়। আকছেদ সে সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরই মাঝে তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা টর্চ লাইট জ¦ালিয়ে খোজা খুজি শুরু করলে আকছেদ ও রাসেল তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
ওই ছাত্রীর মা বলেন, অসুস্থ্য অবস্থায় মেয়েকে উদ্ধার করে মাথায় পানি ঢালে তাকে সুস্থ্য করি। রাতেই টিপনের বাড়ীতে গিয়ে ঘটনার বিচার চাইলে তারা তাদের উল্টা গালাগাল করে। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও মেয়ের স্কুলের শিক্ষকের কাছে ঘটনার বিচার দাবী করেন। গতকাল বিকালে ওই বিচার হবার কথা ছিলো। তবে আসামি পক্ষ বিচারে বসবেনা বলে জানায়। যে কারণে তিনি তার মেয়েকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নিশিত কুমার জানান, তারা সামাজিক ভাবে বিষয়টি মিমাংশার উদ্যোগ নিলেও আসামি পক্ষ সহযোগিতা না করায় মেয়েটির বাবা মাকে আইনের আশ্রয় নেয়ার জন্য তিনি বলেছেন।
স্থানীয় রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ আলী জানান, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তাকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ সেলিমা কামাল রিমা বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না তা পরীক্ষার পর বলা সম্ভব হবে। তবে প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, ওই ঘটনায় তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































