বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার –
- Update Time : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
- / ৫৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নেতৃত্বে এস,আই অঙ্কুর কুমার ভট্টাচাযর্, এ,এস,আই, কিরণ চন্দ্র মন্ডল ও কং মো: পারভেজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স জামালপুর গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে মো: কাছেদ শেখ (৩৫) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার দুর্গাপুর জামালপুর সার্বজনীন মহাশ্মশান কম্পাউন্ডে পশ্চিম পাশে অর্ধনিমির্ত ছাদ বিহীন পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভিতরে উত্তর পশ্চিম কোনে মাটির নিচে বাজার করা সাদা প্লাষ্টিকের ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় সন্ত্রাসী কাছেদ শেখের দেখানো ও নিজ হাতে বের করে দেয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কাতুর্জ। অস্ত্র ও গুলি জব্দ করে বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কাছেদ শেখ জামালপুর এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বালিয়াকান্দি থানাসহ পার্শ¦র্তী অন্যান্য থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। সে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফির বাড়ীতে দস্যুতার মামলার সন্দিগ্ধ আসামী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































