রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যৌথ সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাবহ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, শফিকুল আজম মামুন, কোষাধ্যক্ষ আজগর আলী অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































