রাজবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত –
- Update Time : ০৯:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ৪৯ Time View
রুবেলুর, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র রুমন শেখকে ছুরিকাঘাত করেছে বহিরাগত বখাটেরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় স্কুল ছাত্র রিমনের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানাগেছে।
আহত রিমন কাজী বাঁধা এলাকার আতিয়ার শেখের ছেলে এবং মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।
রিমন জানান, স্কুল মাঠে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগীতার জন্য অনুশীলন চলছিল। সেটি তারা কয়েক বন্ধু দাড়িয়ে দাড়িয়ে দেখছিল। খেলার এক পর্যায় একটি গোল নিয়ে বহিরাগত ফকার ছেলে আছেল এর সাথে কথাকাটাকাটি হয়। পড়ে আছেলসহ ৪/৫ জন এসে তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। মাথায় তার ৫টি সেলাই লেগেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রবিউল আজম জানান, ছেলেটির মাথায় আঘাতের চিহৃ রয়েছে, তবে মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা ও সেলাই করে ছেড়ে দেওয়া হয়েছে।
মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফিরোজ আহম্মেদ জানান, তিনি তার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মার্কশীট আনতে এখন ঢাকাতে রয়েছেন। তবে আজ যে ঘটনাটি ঘটেছে সেটি ফোনের মাধ্যমে জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন এবং কাকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি জানেন না। তবে স্কুলের দ্বায়িত্বরত শিক্ষকদের বিষয়টি দেখার ও জানার জন্য বলেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































