রাজবাড়ীতে ১৬২ পরিবারের মাঝে কুয়েতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ –
- Update Time : ১০:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ৫০ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়ায় ১৬২টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল নিমা এ্যান্ড নুর কুয়েতি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে মধুরদিয়ায় আল নিমা এ্যান্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের আয়োজনে মোঃ নুরুল ইসলামের বাড়ীতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মধুরদিয়া আল নিমা এ্যান্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপদেষ্ট আশরাফুল আলম তিতাস, ইসমাইল কাজী, জলিল মন্ডল, রেজাউল করিম প্রমূখ।
এ সময় প্রতিটি পরিবারকে চাল, তেল, ডাল, পেয়াজ, ছোলা, বেশন, খেজুর, চিনি, মুড়ি, লবন, সেমাই, দুধ, কিচমিচ সহ প্রায় আড়াই হাজার টাকার পন্য সামগ্রী দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































