বালিয়াকান্দিতে জাল দলিল তৈরী কারীদের পুলিশে দিলো সাব-রেজিষ্ট্রার –
- Update Time : ০৯:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে জাল কাগজপত্র সৃজন করে দলিল রেজিষ্ট্রির চেষ্টা কালে এক স্ট্যাম্প ভেন্ডার ও এক দাতাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে সাব-রেজিষ্ট্রার।
বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার লুৎফুন নাহার জানান, বৃহস্পতিবার সাব-রেজিষ্ট্রি অফিসে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আছমত আলী বিশ্বাসের ছেলে মুকু বিশ্বাস সরকারী সম্পত্তি জাল খাজনা রশিদ ও কাগজপত্রসহ আসেন। সে বালিয়াকান্দি সাব-রেজিষ্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার ও ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজাদ মন্ডল দলিল লিখে দলিল লেখক জাহিদ হোসেনের স্বাক্ষরিত দলিল সম্পাদনের চেষ্টা করে। তার কাগজপত্র দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলে। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নিকট নিয়ে যাওয়া হয়। সেখানে ইসলামপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সুদর্শন কুমার সাহার উপস্থিতিতে কাগজপত্র দেখা যায় জমিটি সরকারী। প্রদর্শিত খাজনার রশিদও তাদের অফিসের প্রদত্ত নয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, কাগজপত্র ঠিক না থাকার কারণে সাব-রেজিষ্ট্রারকে বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































