৩০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলন ! –
- Update Time : ০৬:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বহু প্রতিক্ষার পর কাংথিত রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করেছেন, দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম এমপি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের উপস্থিতি এ ঘোষনা দিয়েছেন বলে জানাগেছে।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী জানিয়েছেন, জাতীয় সংসদের অধিবেশ শেষে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম এমপি’র সাথে তিনি এবং জিল্লুল হাকিম এমপি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র রুমে যান এবং রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন। সে সময় ওবায়দুল কাদের এমপি ১৪ সেপ্টেম্বরের মধ্যে বর্ধিত সভা এবং ৩০ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন ঘোষনা করেন। বিষয়টি পত্র আকারে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে অবহিত করা হবে। তবে এই তারিখ পরবর্তীতে পরিবর্তন হবে কি না তা কেন্দ্রই ঠিক করবে।
সম্ভব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন যারা —
এদিকে, রাজবাড়ী জেলা সম্মেলনের খবর শুনে দলীয় নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে আলোচনা। বেশ কয়েক জন নেতা ও কর্মীর সাথে কথা বলে জানাগেছে, সভাপতি পদে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর আলী মর্জি, স্বাচিব সভাপতি ডাঃ ইকবাল আর্সেনাল ও বর্তমান সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপি এবং সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলামসহ আরো বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। ওই সব প্রার্থীরা দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে অনেকেই জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































