সেবা সহজলভ্য করতে জনগণকে জানাতে হবে – রাজবাড়ীতে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ
- Update Time : ০৫:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৩২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
তথ্য অধিকার আইন সার্বজনীন, সুশাসন প্রতিষ্ঠা করাই যার উদ্দেশ্যে। সেবা সহজলভ্য করতে হবে এবং জনগণকে জানাতে হবে। প্রদানযোগ্য তথ্য না দিয়ে পারা যাবে না। দ্রুত তথ্য প্রদানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আইনের ব্যপ্তায় ঘটানো যাবেনা, আংশিক বা তথ্য না দিলে দন্ডও রয়েছে। এ কথা গুলো বলেছেন, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
তিনি রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “জেলা পর্যায়ের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা“য় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেছেন।
এতে জেলা জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটোন।
এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন। এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সবাই জানলে উপকৃত হবে বলে ধারনা সংশি¬ষ্টদের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































